ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের কাজে গতি আনতে কর প্রশাসনে মঙ্গলবার বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (কর) ক্যাডারের ২৬ জন উপ-কর কমিশনার, পাঁচ জন যুগ্ম কর কমিশনার ও তিন জন অতিরিক্ত কর কমিশনারসহ মোট ৩৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে গত সপ্তাহে দুই দফায় ১০ জন কমিশনারসহ ১৬ জন কর কর্মকর্তাকে বদলি করা হয়।
এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আাবদুল মজিদ মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজস্ব আদায় বাড়াতে ও রাজস্ব বোর্ডের কাজে গতি আনতে কর প্রশাসনে ব্যাপক বদলি চলছে। অর্থবছরের শুরুতেই কর কর্মকর্তারা যাতে রাজস্ব আদায়ে নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়তে পারে- সে লক্ষ্য সামনে রেখে রদবদল চলছে।"
তিনি আরো বলেন, "এখন থেকে বছরের অন্য সময়ে বদলি না করে অর্থবছরের শুরুতেই রাজস্ব প্রশাসনে বড় ধরনের রদবদল হবে। সরকারের রাজস্ব আদায় বাড়ানোই এর লক্ষ্য।"
২৬ জন উপ-কর কমিশনারের মধ্যে উপ কর কমিশনার কর অঞ্চল রংপুর মোহাম্মদ আবদুস শহীদ কবিরকে বদলি করা হয়েছে কর পরিদর্শন পরিদপ্তর, ঢাকায়। উপ কর কমিশনার কর অঞ্চল ৫, ঢাকা শাহাদৎ হোসেন শিকদারকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায়; উপ কর কমিশনার কর অঞ্চল ৪, ঢাকা শফিকুল ইসলাম মল্লিককে কর অঞ্চল ১, ঢাকায়; উপ কর কমিশনার কর অঞ্চল ১, ঢাকা রেজাউল করিমকে কর অঞ্চল- রাজশাহী, দ্বিতীয় সচিব (ক) জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা, জাকির হোসেন আকন্দকে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকায় বদলি করা হয়েছে।
উপ কর কমিশনার কর অঞ্চল ১, ঢাকা মো. জাকির হোসেনকে বদলি করা হয়েছে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকায়। উপ কর কমিশনার কর অঞ্চল ৪, ঢাকা মো. শাহীন আক্তার হোসেনকে কর অঞ্চল-রংপুর; উপ কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা মো, সারোয়ার হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় জরিপ অঞ্চল-বাংলাদেশ, ঢাকায়; উপ কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, ঢাকা মো. শাহ আলীকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায়; উপ কর কমিশনার কর অঞ্চল ৮, ঢাকা তৌহিদুল মুনিরকে কর অঞ্চল-খুলনায়; উপ কর কমিশনার কর অঞ্চল ৩, ঢাকা আবদুস সবুর খানকে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকায়; উপ কর কমিশনার কর অঞ্চল ১, ঢাকা জিনাত আরাকে কর অঞ্চল-৪, ঢাকায়; এবং উপ কর কমিশনার কর অঞ্চল ১, চট্টগ্রাম আব্দুল্লাহ আমিনকে বদলি করা হয়েছে কর অঞ্চল-১, ঢাকায়।
কর অঞ্চল চট্রগ্রাম- ৩ এর উপ কর কমিশনার হোসেইন নূরকে ঢাকা কর অঞ্চল- ৪ এর উপ কমিশনার; ঢাকা কর অঞ্চল- ৪ এর উপ কর কমিশনার মাহমুদুজ্জামানকে ঢাকা বৃহৎ করদাতা ইউনিটের উপ কর কমশিনার; বৃহৎ করদাতা ইউনিটের (ঢাকা) মোস্তাফিজুর রহমানকে কর অঞ্চল- ৮, ঢাকায় এবং উপ কর কমিশনার কর অঞ্চল রাজশাহীর আবু সাঈদ সোহেলকে বদলি করা হয়েছে কর অঞ্চল- ২, ঢাকায়।
উপ কর কমিশনার কর অঞ্চল- ৬, ঢাকার মোহাম্মদ আবদুর রকিবকে বদলি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার সেন্ট্রাল ইনটেলিজেন্স সেলে। উপ কর কমিশনার কর অঞ্চল রংপুর-এর আবু ইসহাককে কর অঞ্চল- ৬, ঢাকায়; খুলনা কর অঞ্চলের উপ কর কমিশনার সাখাওয়াত হোসেন খন্দকারকে ঢাকা কর অঞ্চল-৩ এ বদলি করা হয়।
ঢাকা কর অঞ্চল- ৪ এর উপ কর কমিশনার মতিয়ার রহমানকে কর অঞ্চল- ৭, ঢাকায়; উপ কর কমিশনার কর অঞ্চল- ৩, ঢাকার মোহাম্মদ খালেদ হোসেনকে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকায়; উপ কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার আব্দুল্লাহ আল আরিফকে কর অঞ্চল- ৩, ঢাকা; উপ কর কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার দীপক কুমার চক্রবর্তীকে কর অঞ্চল- ১, ঢাকায়; উপ কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার বেগম সেলিনা সুলতানাকে কর অঞ্চল- ১, ঢাকায় এবং উপ কর কমিশনার কর অঞ্চল- ২, ঢাকার মো. নজরুল আলম চৌধুরীকে বদলী করা হয়েছে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকায়।
এছাড়া, খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আশীষ কুমার সাহাকে কর আপিল অঞ্চল- ২, ঢাকায়; বিসিএস (কর) একাডেমি কর প্রশিক্ষণ পরিদপ্তর, ঢাকার অতিরিক্ত মহাপরিচালক প্রশান্ত কুমার রায়কে কর অঞ্চল-খুলনায়; আপিল রেঞ্জ- ১ এর কর আপিল অঞ্চল- ২, ঢাকার অতিরিক্তি কর কমিশনার বেগম সানজিদা খাতুনকে কর প্রশিক্ষণ পরিদপ্তর, ঢাকার অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
পরিদর্শী রেঞ্জ- ২, কর অঞ্চল-সিলেট-এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে কর অঞ্চল- ৬, ঢাকার পরিদর্শী রেঞ্জ- ৪ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার পদে। পরিদর্শী রেঞ্জ- ২, কর অঞ্চল-রাজশাহীর মনির হোসেনকে বদলি করা হয়েছে কর আপিল অঞ্চল- ১, ঢাকায়।
অন্যদিকে, উপ কর কমিশনার কর অঞ্চল- ১, ঢাকার মোহাম্মদ মাসুদকে কর অঞ্চল-রাজশাহীতে; পরিদর্শী রেঞ্জ- ২ জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার প্রতিমা সরকারকে কর অঞ্চল-সিলেট এবং উপ কর কমিশনার পরিদর্শী রেঞ্জ- ২ কর অঞ্চল-১, চট্টগ্রামের আখতার হোসেনকে বদলি করা হয়েছে কর অঞ্চল বরিশালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১২৪ ঘ.
bdnews24