২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের চুরি: তদন্ত কর্মকর্তাকে আদালতের কারণ দর্শাও নির্দেশ

ব্র্যাক ব্যাংকের লকার থেকে গহনা চুরির মামলায় গহনা সনাক্ত করার দিন ধার্য করার কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক ব্যাংকের লকার থেকে গহনা চুরির মামলায় গহনা সনাক্ত করার দিন ধার্য করার কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার মহানগর হাকিম মোহাম্মদ শাহিন উদ্দিন এ আদেশ দেন। হাকিম আগামি ২৭ জুলাইয়ের মধ্যে তদন্ত কর্মকর্তাকে এই কারণ দর্শানোর জবাব দিতে বলেন। গত সোমবার ওই ব্যাংকের চুরি যাওয়া গহনা মালিকদের গহনা সনাক্ত করার দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নাসিরউল্লাহ আইন অনুযায়ী 'প্রয়োজনীয় কাজ শেষ না করে' গহনা সনাক্ত করণের দিন কেন ধার্য করেছেন এ মর্মে কারণ দর্শাতে বলেছে আদালত। সোমবার ব্র্যাক ব্যাংকের গহনা হারানো ক্ষুদ্ধ গ্রাহকদের সাথে মহানগর হাকিম মোহাম্মদ শাহিন উদ্দিনের অপ্রীতিকর ঘটনা ঘটে। গ্রাহকরা শাহিনউদ্দিনকে তার খাস কামরায় ঘেরাও করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি