সাতক্ষীরা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ও তার ভাবী নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে সোমবার একটি মামলা হয়েছে।
সাতক্ষীরার উপ-কর কমিশনার এসএম সবুর সদর থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বেগ জানান, কলারোয়ার সোনিয়া পেট্রোল পাম্প হাবিবের নিজের হলেও নকল দলিলের মাধ্যমে তা নিলুফা ইয়াসমিনের নামে দেখানো হয়েছে। আরেকটি নকল দলিল তৈরি করে তিনি নিলুফার কাছ থেকে ওই পাস্প ইজারা নিয়েছেন। এ কাজের মাধ্যমে তারা দুজন কর ফাঁকি দিয়েছেন এবং সরকারের সঙ্গে প্রতারণা করেছেন।
আব্দুল কাদের জানান, হাবিবের বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলা রয়েছে। তিনি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪৬ ঘ.
bdnews24