২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে তিন দিনব্যাপী 'জেন্ডার বুক ফেয়ার ২০০৮' শুরু হচ্ছে শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী 'জেন্ডার বুক ফেয়ার' শীর্ষক বই মেলা শুরু হচ্ছে শুক্রবার থেকে। ফুলার রোডস্থ বৃটিশ কাউন্সিলে এই মেলা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 01:07 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী 'জেন্ডার বুক ফেয়ার' শীর্ষক বই মেলা শুরু হচ্ছে শুক্রবার থেকে। ফুলার রোডস্থ বৃটিশ কাউন্সিলে এই মেলা অনুষ্ঠিত হবে। সোমবার উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। এই মেলার সমন্বয়ক বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মাহমুদা ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮-২০ জুলাই পর্যন্ত এই মেলায় 'জেন্ডার' বিষয়ক প্রায় তিন হাজার প্রকাশনা প্রদর্শন করা হবে। মূলত 'জেন্ডার' তথা নারী বিষয়ক বিভিন্ন ধরনের প্রকাশনাকেই প্রাধান্য দেওয়া হবে এই মেলায়। এতে আরো জানানো হয়, মেলায় প্রদর্শনীর জন্য সংগৃহীত বইগুলোকে মোট ১৩ টি ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো ক্ষমতায়ন, উন্নয়ন, নারী ও সাহিত্য, নারী ও রাজনীতি, নারী ও ইতিহাস, নারী ও পরিবেশ, জেন্ডার ও আইন, নির্যাতন, গণমাধ্যম ও নারী, মৌলিক বিষয়সমূহ, সাময়িকী, প্রশিক্ষণ ম্যানুয়াল এবং বিবিধ। এছাড়া স্টলগুলোর নামকরণও এসব শিরোনামে করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিছক বই প্রদর্শনীই নয়, বরং জেন্ডার সচেতনতামূলক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া তিন দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে নারীবাদী গান, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া সমাপনী দিনে 'নারীর লেখা, নারী বিষয়ক লেখা: লেখকের অভিজ্ঞতা' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এমএ/১৮৫৪ ঘ.