২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার সিটি নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ৪৬ জন

যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর চার সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। অন্যদিকে ৯টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৯ জন। >>সিটি ও পৌর নির্বাচনে প্রার্থীর সংখ্যা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর চার সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জন। অন্যদিকে ৯টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৯ জন। উভয় নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা চূড়ান্ত হয়েছে ১৬০০ জন। রোববার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য জানিয়েছে। মেয়র ও কাউন্সিলর পদে গত ৩ জুলাই পর্যন্ত মনোনয়ন দাখিল করেছিল ১৮৬৫ জন। কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার সিটি করপোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে মোট প্রার্থীর সংখ্যা ৯৯২ জন এবং নয় পৌরসভায় প্রার্থী সংখ্যা ৬০৮ জন। তিনি জানান, চার সিটির মধ্যে মেয়র পদে রাজশাহীতে ১৫, খুলনায় ছয়, বরিশালে ১০ ও সিলেটে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া এই চার সিটিতে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৭৫২ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১৯৪ জন। নয় পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪২৯ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১২০ জন প্রার্থী রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২২৩৯ ঘ.