২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫০

দিনাজপুর-রংপুর মহাসড়কে রানীরবন্দরের বেকিপুল এলাকায় মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

দিনাজপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর-রংপুর মহাসড়কে রানীরবন্দরের বেকিপুল এলাকায় মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। নিহত আলতাফ হোসেন কুমিল্লা থেকে দিনাজপুরগামী আরপি এন্টারপ্রাইজের বাসের চালক। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গুরুতর আহত পাঁচ যাত্রী হলেন- মোস্তাকিম (২৪), গোকুল (৪০), সহিদুল (৩৫), আব্দুল হক (৪০) ও অজ্ঞাত (৭)। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ মিঞা জানান, সকাল ৮টায় দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল এন্টারপ্রাইজের বাসের সঙ্গে আরপি এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আরপি এন্টারপ্রাইজের বাস চালক আলতাফ হোসেন ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশের হস্তক্ষেপে বেলা সোয়া ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫০৭ ঘ.