২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যা মামলায় ওসি মিজান জেলহাজতে

স্ত্রী হত্যা মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক আশীষ রঞ্জন দাস জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

সাতক্ষীরা, ৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যা মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক আশীষ রঞ্জন দাস জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, ওসি কাজী মিজানুর রহমান এ বছর ৪ মার্চ রাতে পাটকেলঘাটাস্থ সরকারি বাসায় তার দ্বিতীয় স্ত্রী সাবিহা আক্তারকে মারধর করেন। এতে সাবিহা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নেন এবং পরে খুলনার সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করেন। ৬ মার্চ ঢাকায় নেওয়ার পথে সাবিহা আক্তার মারা যান। তাকে ঢাকার শাহজানপুরে দাফন করা হয়। পরে সাবিহার মা তৈয়বুন্নেসার আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত করা হয়। ১০ মার্চ তৈয়েবুন্নেসা সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা করলে ওসি কাজী মিজান গা ঢাকা দেন। তাকে সাময়িক বরখাস্ত করে প্রত্যাহার করা হয়। গত ৯ মে মামলার তদন্ত কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান তদন্ত শেষে ওসি মিজানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন পান ওসি তিনি। উচ্চ আদালত তাকে ২১ জুনের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৫৬ ঘ.