পাবনা, ৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে ঈশ্বরদীর পৌর মেয়র ও বিএনপি নেতা মোখলেছুর রহমান বাবলুর বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার পাবনার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) 'নিজপথে'র নির্বাহী পরিচালক নুর উদ্দিন শফি কাজল।
হাকিম ইফতেখার বিন আলী মামলাটি গ্রহণ করে ঈশ্বরদী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র মো. শামসুল ইসলাম, সচিব রেজাউল করিম এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা নাজমা আক্তারকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ঈশ্বরদী পৌর সভার বস্তি উন্নয়ন প্রকল্পে এনজিও 'নিজপথ' চুক্তিভিত্তিক কাজ করে। এই কাজের জন্য ১২ লাখ ৮৫ হাজার ৪৬৭ টাকার বিল দাখিল করা হয়। কিন্তু পৌর মেয়র বাবলু দীর্ঘদিন ধরে বিল পরিশোধ না করে নানা টালবাহানা করেন।
২০০৮ সালের ২৯ মার্চ কাছে বাবুলসহ অপর আসামিরা নিজপথের নির্বাহী পরিচালক নুর উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আসামিরা তাকে হুমকি ধামকি দেন। ৩ জুলাই তার কার্যালয়ে এসে আসামিরা টেবিল চেয়ার ভাংচুর করেন।
পৌর মেয়র মোখলেছুর রহমান বাবলু গত বছর ১০ এপ্রিল দুর্নীতি অভিযোগে গ্রেপ্তার হন। প্রায় সাত মাস পরে তিনি জামিনে ছাড়া পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪২ ঘ.
bdnews24