২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আগে উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তোফায়েল

সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন রাজনৈতিক দল বা অন্য কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ভোলা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন রাজনৈতিক দল বা অন্য কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না।" রোববার বিকেলে শহরের কবি মোজাম্মেল হক টাউন হলে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল একথা বলেন। আর কোন নির্বাচন না দিয়ে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। বর্তমান সরকার সেনা বাহিনীর সহযোগিতায় দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে তোফায়েল বলেন, "২২ জানুয়ারি নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ হতো।" তিনি বলেন, "দেশ ও জাতি আজ কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সারের দাম দ্বিগুণ করা হয়েছে। অথচ আওয়ামী লীগ সরকারের সময় সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল।" জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, আবদুল মান্নান হাওলাদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৯ ঘ.