২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গাকে চিরতরে নির্বাসনে পাঠানোর ঘোষণা দুই উপদেষ্টার

বৃহত্তর রংপুর অঞ্চল থেকে মঙ্গাকে চিরতরে নির্বাসনে পাঠানোর ঘোষণা দিয়েছেন দুই উপদেষ্টা। শনিবার দুপুরে রংপুরে মঙ্গা ও বন্যা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় কৃষি উপদেষ্টা ড. সিএস করিম ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান হাতে হাত ধরে ঘোষণা করেন, "গুড বাই মঙ্গা। আমরা মঙ্গাকে রংপুর অঞ্চল থেকে চিরতরে নির্বাসন দিতে চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

রংপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহত্তর রংপুর অঞ্চল থেকে মঙ্গাকে চিরতরে নির্বাসনে পাঠানোর ঘোষণা দিয়েছেন দুই উপদেষ্টা। শনিবার দুপুরে রংপুরে মঙ্গা ও বন্যা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় কৃষি উপদেষ্টা ড. সিএস করিম ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান হাতে হাত ধরে ঘোষণা করেন, "গুড বাই মঙ্গা। আমরা মঙ্গাকে রংপুর অঞ্চল থেকে চিরতরে নির্বাসন দিতে চাই।" সভায় জাতীয় মঙ্গা নিরসন কমিটির আহ্বায়ক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "আগে মঙ্গা প্রকট আকার ধারণ করার পর তা নিরসনে কর্মকাণ্ড শুরু হত। কিন্তু এবার জুলাই মাস থেকেই জাতীয় মঙ্গা নিরসন কমিটি সক্রিয় হওয়ায় এবার নভেম্বর মাসে মঙ্গা পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে।" তিনি বলেন, "রংপুর অঞ্চল খাদ্যে উদ্ধৃত্ত। মঙ্গাকে চিরতরে নির্বাসনে দেওয়ার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।" হোসেন জিল্লুর বলেন, "মঙ্গা নিরসনে সচিবালয়ে বসে প্রকল্প তৈরি করলে চলবে না, মাঠ পর্যায়ে গিয়ে কৃষক ক্ষেত মজুরসহ সবার সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি মোকাবেলা করার বাস্তবমুখী পরিকল্পনা নিতে হবে।" জাতীয় মঙ্গা নিরসন কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষি উপদেষ্টা সিএস করিম বলে, "সরকার কৃষি ঋণ বিতরণের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু ব্যাংকগুলো কৃষকদের ঠিক মতো ঋণ দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।" এ ব্যাপারে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান, সভায় লালমনিরহাটের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, কুড়িগ্রামের জেলা প্রশাসক জালাল উদ্দিন, নীলফামারীর জেলা প্রশাসক রাশেদুল হাসান ও গাইবান্ধার জেলা প্রশাসক আবু ইউসুফ। তারা দুই উপদেষ্টাকে জানান, বোরো মৌসুমের পর দুই মাস কাজ থাকে না। ফলে এ অঞ্চলের কয়েক লাখ মানুষকে বেকার থাকতে হয়। এ বিষয়টি বিবেচনা করে পরিস্থিতি মোকাবেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), ভিজিএফ ও ভিজিডি কর্মসূচির আওতা বাড়ানোর আহ্বান জানান তারা। এছাড়া কয়েকটি জেলায় নদী ভাঙন রোধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্যও তারা আহ্বান জানান। রংপুরের জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান মঙ্গা নিরসনে জাতীয় কমিটিতে এ অঞ্চলের জেলা প্রশাসকদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। শিক্ষা উপদেষ্টা তার এ প্রস্তাবে সম্মতি জানান। দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ৩টায় পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় কৃষি সচিব আব্দুল আজিজ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , কৃষি স