ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার উজ্জামান শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে গুলশানের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখতার উজ্জামান হাসপাতাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নওগাঁ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে সকাল সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর নিকুঞ্জ আবাসিক এলাকায় তার গাড়ি একটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি।
দুর্ঘটনায় আখতার উজ্জামানের গাড়ির চালকও আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/১৮২০ ঘ.
bdnews24