২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর ফাঁকির অভিযোগে দুলু ও এমএএইচ সেলিমের বিরুদ্ধে মামলা

আয়কর ফাঁকির অভিযোগে সাবেক জোট সরকারের ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বাগেরহাট- ২ আসনে বিএনপির সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে সাবেক জোট সরকারের ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বাগেরহাট- ২ আসনে বিএনপির সাংসদ এম এ এইচ সেলিমের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মামলায় দুটি দায়েরের পর বিচারক মো. আজিজুল হক তা আমলে নিয়ে কারাগারে থাকা দুই আসামিকে আদালতে হাজির করার জন্য হাজতি পরোয়ানা পাঠানোর আদেশ দেন। এম এ এইচ সেলিমের (সিলভার সেলিম) বিরুদ্ধে মামলা করেন কর অঞ্চল- ৪ এর সহকারী কর কমিশনার মো. মনিরুজ্জামান। আর দুলুর বিরুদ্ধে মামলা করেছেন কর অঞ্চল- ৮ এর সহকারী কর কমিশনার মো. হাফিজ আল আসাদ। সেলিমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি বিভিন্ন খাতে প্রায় ৩৭ কোটি ৫০ লাখ টাকার আয় গোপন করে এর উপর প্রযোজ্য প্রায় ৯ কোটি ৩৭ লাখ টাকার কর ফাঁকি দেন। দুলুর বিরুদ্ধে অভিযোগ করা হয়, ২০০১-২০০৬ করবর্ষ থেকে ২০০৫-২০০৬ করবর্ষ পর্যন্ত বিভিন্ন খাতে আয় করা প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দেন। এছাড়া তিনি আয়ের উপর প্রায় ৭০ লাখ টাকা কর ফাঁকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/১৯৪০ ঘ.