২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-তারেকের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুমোদন

জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশন। বিস্তারিত জানতে ডায়াল করুন জিপি, একটেল ও বাংলালিংকের ২৩২৪ এ। কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।" বৃহস্পতিবার যেকোনো সময় এ মামলাটি দায়ের করা হবে বলেও জানান তিনি। খালেদা জিয়া ও তারেক ছাড়া এ মামলায় অন্য যাদের আসামি করা হবে তারা হলেন, সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এএল/জিএনএ/১৪২২ ঘ.