২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড শো'র গাড়িবহর এখন ব্রাহ্মণবাড়িয়ায়

'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে চলমান রোড শো'র গাড়িবহর এখন ব্রাহ্মণবাড়িয়ায়। গাড়িবহর মৌলভীবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছে বুধবার সকালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'এসো বাংলাদেশ গড়ি' স্লোগানে চলমান রোড শো'র গাড়িবহর এখন ব্রাহ্মণবাড়িয়ায়। গাড়িবহর মৌলভীবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছে বুধবার সকালে। বৃহস্পতিাবার রোড শো উপলক্ষে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী মেলা হবে। রোড শো'র গাড়িবহর বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবেশদ্বার সদর উপজেলার সাতবর্গে এসে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা বেগম বহরকে স্বাগত জানান। পরে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা অতিক্রম করার পথে ইসলামপুর, সরাইল, ঘাটুরাসহ বিভিন্ন্ রাস্তার দুই পাশে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী ফুল ছিটিয়ে গাড়ি বহরটিকে শুভেচ্ছা জানায়। দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে জেলা প্রশাসক মো. আবদুল হাই গাড়িবহরকে স্বাগত জানান। পরে জেলা প্রশাসক মো. আব্দুল হাই, পুলিশ সুপার আতাউল কিবরিয়া, পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এসময় রাস্তার দু'পাশে শত শত শিক্ষার্থী ও নারী-পুরুষ ফুল ছিটিয়ে ও করতালি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। সকালে জেলা প্রশাসক মো. আবদুল হাই তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী মেলা উদ্বোধন করবেন কৃষি সচিব এম আবদুল আজিজ। মেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী, দি আলাউদ্দিন সংগীতাঙ্গন, শিশু মেলা, সূর্যমূখী কিন্ডার গার্টেনের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিনি জানান, মেলায় স্টল থাকবে ১০টি। সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার ঘুরেছে রোড শো'র গাড়িবহর। গত ৩০ মে শুরু হওয়া রোড শো'র গাড়ি বহর দেশের ৫৫টি জেলা ঘুরে আগামী ১৪ জুলাই ঢাকায় ফিরবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩৩ ঘ.