২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৮তম জন্মদিন

শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ৮৮তম বার্ষিকী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ৮৮তম বার্ষিকী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের জন্যে সকাল থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রে মিলিত হয়। সকাল সাড়ে ৯টায় লেজার শো ও নাটক "১০০ বস্তা চাল" মঞ্চায়নের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ আলোচনা সভার উদ্বোধন করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক আনোরুল্লাহ চৌধুরী, প্রফেসর এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনিসুজ্জামান। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভূমিকা সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে। একটা বিশেষ রাজনৈতিক সন্ধিক্ষণে এ বিশ্ববিদ্যালয়ের জন্ম। এরপর থেকে বিভিন্ন সময়ে এ বিশ্ববিদ্যালয় তার যে রাজনৈতিক ভূমিকা রেখেছে তা এখনো অক্ষুণ