২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে নববধূকে হত্যা

নওগাঁয় যৌতুকের জাকিয়া সুলতানা মনি (১৮) নামে এ নববধূকে মঙ্গলবার রাতে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে মনির স্বামী সাইদুল ইসলাম চঞ্চলকে আটক করে পুলিশে দিয়েছে চঞ্চলের বাবা। চার মাস আগে চঞ্চলের সঙ্গে মনির বিয়ে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

নওগাঁ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় যৌতুকের জাকিয়া সুলতানা মনি (১৮) নামে এ নববধূকে মঙ্গলবার রাতে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে মনির স্বামী সাইদুল ইসলাম চঞ্চলকে আটক করে পুলিশে দিয়েছে চঞ্চলের বাবা। চার মাস আগে চঞ্চলের সঙ্গে মনির বিয়ে হয়। চঞ্চলের বাড়ি নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের মির্জাপুর মধ্য পাড়া গ্রামে ওই হত্যাকাণ্ড হয়। পুলিশ ও গ্রামবাসী জানায়, চার মাস আগে মির্জাপুর মধ্যপাড়া গ্রামের সাংবাদিক আব্দুর রাজ্জাকের ছেলে চঞ্চলের সঙ্গে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে মনির বিয়ে হয়। সোমবার বিকালে মনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসে। ওইদিন গভীর রাতে চঞ্চল ধারালো ছুরি দিয়ে পেট ও গলা কেটে মনিকে হত্যা করে। ঘটনা জেনে আব্দুর রাজ্জাক ছেলে চঞ্চলকে আটক করে পুলিশে খবর দেন। আটকাবস্থায় গ্রামবাসী চঞ্চলকে ব্যাপক মারধরও করে। মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে চঞ্চলকে গ্রেপ্তার ও মনির লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সাংবাদিকদের জানান, ১১ হাজার টাকা যৌতুক চেয়ে তা না পেয়ে চঞ্চল মনিকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে বলে মনির চাচা গোলাম মওলা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৯ ঘ.