২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির স্বায়ত্তশাসন প্রক্রিয়া আবার শুরু

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়া আবার শুরু করেছে সরকার। এ জন্য সরকার ২০০১ সালের বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন সংশোধনেরও উদ্যোগ নিয়েছে।(বার সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়া আবার শুরু করেছে সরকার। এ জন্য সরকার ২০০১ সালের বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন সংশোধনেরও উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ টেলিভিশনকে সংবিধিবদ্ধ সংস্থার পরিবর্তে স্বায়ত্তশাসিত সংস্থায় রূপান্তরের জন্য সুপারিশ প্রদানের লক্ষ্যে শনিবার বিকেলে রামপুরা টেলিভিশন ভবনে একটি মতবিনিময় সভা হয়। গণমাধ্যম কর্মকর্তা ও সাংস্কৃতিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত ওই সভায় বেশিরভাগ বক্তাই স্বায়ত্তশাসন বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক সরকারের সদিচ্ছা নেই বলে মতামত দেন। তাদের মত,বর্তমান সরকারের আমলেই বিটিভির স্বায়ত্তশাসন সম্ভব। সভায় বিটিভি'র মহাপরিচালক কামালউদ্দিন আহমেদ বলেন, "সরকার বিটিভিকে স্বায়ত্তশাসিত ও যুগোপযোগী করতে আন্তরিক।" সাংস্কৃতিক নেতা রামেন্দু মজুমদার বলেন,"কোনো রাজনৈতিক সরকার এ প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসন দেবে না।" এ জন্য একটি নতুন আইন তৈরির প্রস্তাব করেন তিনি। রামেন্দু মজুমদার বলেন, "বিটিভির কর্মীরা সরকারের কর্মচারী হলে স্বায়ত্তশাসন হবে না।" বিটিভির সাবেক কর্মকর্তা ফারুক আলমগীর বলেন, "সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিভি'র জনপ্রিয়তা বেড়ে থাকে।" বিবিসি'র সংবাদ ও ব্যবস্থাপনা অনুসরণ করে বাংলাদেশ টেলিভিশনকে ঢেলে সাজানোর পক্ষে মত দিয়ে তিনি বলেন, "স্বায়ত্তশাসিত বিটিভিতে সংবাদমূল্য বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর খবর প্রচারের নীতিমালা তৈরি করতে হবে।" মুক্তিযুদ্ধের ও বিভিন্ন সময় হারিয়ে যাওয়া দূর্লভ ভিডিও ফুটেজ উদ্ধারের তাগিদ দিয়ে ফারুক আলমগীর জানান, বিটিভির তখনকার কিছু দূর্লভ অনুষ্ঠান পাকিস্তান টেলিভিশনের আর্কাইভে খুঁজে পাওয়া যেতে পারে। নাট্যনির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বলেন, "২০০১ সালে করা আইন অনুযায়ী বিটিভির স্বায়ত্তশাসন বাস্তবায়ন করতে গেলে শেষ পর্যন্ত বিটিভি রাষ্ট্রপতি শাসিত প্রতিষ্ঠানে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।" রাষ্ট্রপতির বদলে তথ্য বিষয়ক সংসদীয় কমিটি কাছে বিটিভির দেখভাল করার বিধান রেখে আইন তৈরির পরামর্শ দেন তিনি। এছাড়া বিটিভিতে নিয়োগের ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও মেধা বিবেচনা করার প্রস্তাব রাখেন নাসির উদ্দিন ইউসুফ। জাপানের এনএইচকে ও যুক্তরাজ্যের বিবিসি'র মডেল অনুসারে বাংলাদেশ টেলিভিশনকে পরিচালনার ব্যাপারেও পরামর্শ দেন তিনি। সাবেক টিভি কর্মকর্তা আতিকুল হক চৌধুরীও বিটিভিকে বিবিসির আঙ্গিকে ঢেলে সাজানোর পক্ষে মত দেন। তিনি বলেন, "প্রতিবার সরকার পরিবর্তনের পর দেশে রাজনৈতিক মেরুকরণ ঘটে। তাই এ ব্যাপারে একটি স্পষ্ট নীতিমালা থাকা দরকার। তাছাড়া বিটিভিতে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। সৃজনশীল অনুষ্ঠান নির্মাণের জন্য জনবলেরও অভাব দেখা দিয়েছে। এতে করে সৃজনশীলতার উন্মেষ ঘটছে না।" আমলাতান্ত্রিক জটিলতায় বিটিভি'র বিকাশ নানাভাবে বিঘি