২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞান ও মানবিকে ছেলেরা এগিয়ে, মেয়েরা বাণিজ্যে

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এগিয়ে আছে ছেলেরা। শতকরা হিসাবে বেশি উত্তীর্ণ এবং জিপিএ-৫ বেশি পাওয়ার পাশাপাশি বিজ্ঞান ও মানবিক শাখায় তারা সাফল্য দেখিয়েছে। তবে বাণিজ্য শাখায় ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। উপাত্ত ঘেঁটে এ প্রতিবেদন তৈরি করেছেন তারেক হাবিব ও সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 06:22 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এগিয়ে আছে ছেলেরা। শতকরা হিসাবে বেশি উত্তীর্ণ এবং জিপিএ-৫ বেশি পাওয়ার পাশাপাশি বিজ্ঞান ও মানবিক শাখায় তারা সাফল্য দেখিয়েছে। তবে বাণিজ্য শাখায় ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। উপাত্ত ঘেঁটে এ প্রতিবেদন তৈরি করেছেন তারেক হাবিব ও সঞ্জয় দে। সাতটি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ৮২ হাজার ৬৪ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪৭২ জন। উত্তীর্ণের হার ৭২ দশমিক ৬২ শতাংশ। বিপরীতে পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ৬১ হাজার ৫৪৫ জন মেয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৪৯ হাজার ১০৪ জন। মেয়েদের ক্ষেত্রে উত্তীর্ণের হার ৬৮ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে আছে ছেলেরা। এবার জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৬৫৪ ছেলে, যা মোট উত্তীর্ণ ছাত্রদের ৮ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্ত মেয়েদের সংখ্যা ১৭ হাজার ২৬৩ অর্থাৎ মোট উত্তীর্ণ ছাত্রীদের ৬ দশমিক ৯৩ শতাংশ। দেশের সাতটি শিক্ষা বোর্ডে ফলাফল বিশ্লেষণে দেখা যায় বিজ্ঞান ও মানবিকে উত্তীর্ণের দিক থেকে ছেলেরা এগিয়ে আছে। বিজ্ঞান শাখায় সাত বোর্ডে ছেলেদের গড় উত্তীর্ণের হার ৮৪ দশমিক ৭৬ শতাংশ এবং মানবিকে ৬৮ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞান শাখায় মেয়েদের গড় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৮৩ শতাংশ, মানবিকে এই হার ৫৮ দশমিক ৬৪ শতাংশ। বাণিজ্য শাখায় মেয়েদের উত্তীর্ণের হার শতকরা ৭৩ দশমিক ০১। আর ছেলেদের ক্ষেত্রে এটি ৭১ দশমিক ৯০ শতাংশ। দেশের সাতটি শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ- ঢাকা বোর্ড: ঢাকা বোর্ডে ২ লাখ ১৮ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৩১ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭৭ দশমিক ৮১ শতাংশ। এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ১ লাখ ১২ হাজার ৯৪৪ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯ হাজার ৬৯৯ জন। অন্যদিকে ১ লাখ ৫ হাজার ৯৫৩ জন মেয়ের মধ্যে ৮০ হাজার ৬৩২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৭৯ দশমিক ৪২ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭৬ দশমিক ১০ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবেও ঢাকা বোর্ডে ছেলেরা এগিয়ে (এ হিসাবে উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির লিঙ্গভিত্তিক হার বিবেচনায় নেওয়া হয়নি)। জিপিএ- ৫ প্রাপ্ত মোট ১৮ হাজার ৯৩৬ জনের মধ্যে ছেলের সংখ্যা ১০ হাজার ৫৫০ এবং মেয়ে ৮ হাজার ৩৮৬ জন। মানবিক বিভাগে উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে থাকলেও বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেরা পিছিয়ে আছে মেয়েদের তুলনায়। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৯১ দশমিক ৪৯ এবং মেয়েদের ৯১ দশমিক ৯৭, মানবিকে ছেলেরা ৬৫ দশমিক ২৪ এবং মেয়েরা ৬৪ দশমিক ৮১, ব্যবসায় শিক্ষায় ছেলেরা ৭৯ দশমিক শূন্য ১ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৮১ দশমিক ১৮ শতাংশ। চট্টগ্রাম বোর্ড: চট্টগ্রাম বোর্ডে ৫৫ হাজার ২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৯৪৪ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭২ দশমিক ৬২ শতাংশ। এ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করা ২৭ হাজার ৬৭৮ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৬৫২ জন। অন্যদিকে ২৭ হাজার ৩২৪ জন মেয়ের মধ্যে ১৯ হাজার ২৯২ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে এ বোর্ডেও ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৭৪ দশমিক ৬২ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭০ দশমিক ৬০ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবেও চট্টগ্রাম বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ- ৫ প্রাপ্ত মোট ৪ হাজার ৩১৬ জনের মধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ৩১৯ এবং মেয়ে ১ হাজার ৯৯৭ জন। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে থাকলেও মানবিক বিভাগে ছেলেরা মেয়েদের তুলনায় পিছিয়ে আছে। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৮৫ দশমিক ৫৭ এবং মেয়েদের ৮৪ দশমিক ৯৩, মানবিকে ছেলেরা ৫৮ দশমিক ৬০ এবং মেয়েরা ৫৮ দশমিক ৭৩, ব্যবসায় শিক্ষায় ছেলেরা ৭২ দশমিক ৫৫ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৭১ দশমিক ৬১ শতাংশ। রাজশাহী বোর্ড: রাজশাহী বোর্ডে ২ লাখ ৭ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪৯২ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করা ১ লাখ ৭ হাজার ৩২৫ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭০ হাজার ৭৯৮ জন। অন্যদিকে ৯৯ হাজার ৯২৫ জন মেয়ের মধ্যে ৬৩ হাজার ৬৯৪ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৬৫ দশমিক ৯৭ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার হিসেবেও রাজশাহী বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ-৫ প্রাপ্ত মোট ৮ হাজার ৬৫৬ জনের মধ্যে ছেলের সংখ্যা ৫ হাজার ৪৬৬ এবং মেয়ে ৩ হাজার ১৯০ জন। তবে এ বোর্ডে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে আলাদাভাবে উত্তীর্ণের হারের দিক দিয়ে মেয়েরা এগিয়ে আছে ছেলেদের চেয়ে। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৭৭ দশমিক ১৬ এবং মেয়েদের ৭৮ দশমিক ১০, মানবিকে ছেলেরা ৫৬ দশমিক ০৭ এবং মেয়েরা ৫৮ দশমিক ১৫, বাণিজ্যে ছেলেরা ৭০ দশমিক ২৭ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৭৫ দশমিক ৫৯ শতাংশ। যশোর: যশোর বোর্ডে ১ লাখ ৫ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৫ হাজার ২০৯ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৫ হাজার ৭২৫ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪০ হাজার ৮৬১ জন। অন্যদিকে ৪৯ হাজার ৫৭১ জন মেয়ের মধ্যে ৩৪ হাজার ৩৪৮ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৭৩ দশমিক ৩৩ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৬৯ দশমিক ২৯ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবেও যশোর বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ- ৫ প্রাপ্ত মোট ৪ হাজার ৭৯ জনের মধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ৫৯৫ এবং মেয়ে ১ হাজার ৪৮৪ জন। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৭৯ এবং মেয়েদের ৮৯ দশমিক ৫৫, মানবিকে ছেলেরা ৬৪ দশমিক ৫১ এবং মেয়েরা ৬৩ দশমিক ১৫, বাণিজ্যে ছেলেরা ৭৭ দশমিক ২৯ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। সিলেট বোর্ড: এসএসসিতে উত্তীর্ণের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে; ৫৩ দশমিক ৮৮ শতাংশ। এ বোর্ডে ৩১ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার ১০০ জন। উত্তীর্ণের হারের দিয়ে এ বোর্ডে সবক্ষেত্রেই ছেলেরা এগিয়ে। ছেলেদের উত্তীর্ণের হার ৫৬ দশমিক ৮২ এবং মেয়েদের ৫১ দশমিক ৩৪। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৭৩ দশমিক ৯২ এবং মেয়েদের ৭১ দশমিক ১৩, মানবিকে ছেলেরা ৪৭ দশমিক ১৯ এবং মেয়েরা ৪৫ দশমিক ৮০ এবং বাণিজ্যে ছেলেদের পাশের হার ৬০ দশমিক ১৯ এবং মেয়েদের ৫৮ দশমিক ২২ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ৫৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৫৫ জন ছেলে এবং মেয়ে ২৩৭ জন। বরিশাল: বরিশালে ৪৮ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩ হাজার ৪৫৮ জন, উত্তীর্ণের হার ৬৮ দশমিক ৭৭ শতাংশ। এ বোর্ডে ছেলেদের উত্তীর্ণের হার ৭০ দশমিক ৯৫ এবং মেয়েদের ৬৬ দশমিক ৫০ শতাংশ। বিজ্ঞান, মানবিক বিভাগে ছেলেরা এগিয়ে থাকলেও বাণিজ্যে মেয়েরা এগিয়ে। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৮৭ দশমিক ৫৬ এবং মেয়েদের ৮৬ দশমিক ০৬, মানবিকে ছেলেরা ৬২ দশমিক ০৭ এবং মেয়েরা ৫৯ দশমিক ৯১ এবং বাণিজ্যে ছেলেদের উত্তীর্ণের হার ৭১ দশমিক ২৭ এবং মেয়েদের ৭৪ দশমিক ২৭ শতাংশ। জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৬৫৯ জন। যার মধ্যে ১ হাজার ৩৭ জন ছেলে এবং ৬২২ জন মেয়ে। কুমিল্লা: কুমিল্লা বোর্ডে ৭৬ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ৪২ জন। শতকরা হিসেবে উত্তীর্ণের হার ৭৩ শতাংশ। এ বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ৩৮ হাজার ৮৭৯ জন ছেলের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৯ হাজার ৫১২ জন। অন্যদিকে ৩৭ হাজার ৮৯৫ জন মেয়ের মধ্যে ২৬ হাজার ৫৩০ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হারের দিক দিয়ে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে। ৭৫ দশমিক ৯১ শতাংশ ছেলে উত্তীর্ণ হওয়ার বিপরীতে মেয়েদের ক্ষেত্রে এ হার ৭০ দশমিক ০১ শতাংশ। জিপিএ- ৫ পাওয়ার হিসেবেও কুমিল্লা বোর্ডে ছেলেরা এগিয়ে। জিপিএ- ৫ প্রাপ্ত ৩ হাজার ৬৭৯ জনের মধ্যে ছেলের সংখ্যা ২ হাজার ৩৩২ এবং মেয়ে ১ হাজার ৩৪৭ জন। বিজ্ঞান বিভাগে ছেলেদের উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৮৩ এবং মেয়েদের ৮৫ দশমিক ০৭, মানবিকে ছেলেরা ৬০ দশমিক ৫৫ এবং মেয়েরা ৫৯ দশমিক ৯০, বাণিজ্যে ছেলেরা ৭২ দশমিক ৭৫ এবং মেয়েদের উত্তীর্ণের হার ৭১ দশমিক ৩৯ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/কিউএইচ/এমএআর/টিএইচ/এসএনডি/এমএইচবি/১৯১৮ ঘ.