নওগাঁ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের মুক্তিরমোড় এলাকা থেকে বুধবার রাতে আটটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯টার দিকে শহরের পুরনো টেনিস গ্রাউন্ড এলাকায় লাল টেপ মোড়ানো বোম সদৃশ বস্তু দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়।
তিনি জানান, রাত ১২টার দিকে পুলিশ ওই বস্তুগুলো থানা নিয়ে আসে। এগুলো হাত বোমা।
ওসি জানান, বোমগুলো নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। এগুলো আপতত বালতির ভেতর পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৩৭ ঘ.
bdnews24