২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি জিপিএ: ৭৬ থেকে ৪১,৯১৭

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন, এবার সাতটি শিক্ষা বোর্ডে তা বেড়ে হয়েছে ৪১ হাজার ৯১৭জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন, এবার সাতটি শিক্ষা বোর্ডে তা বেড়ে হয়েছে ৪১ হাজার ৯১৭জন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"শিক্ষার্থীরা ভাল পড়াশোনা করছে তাই ভাল রেজাল্ট করছে। তাছাড়া এবার গতবারের চেয়ে প্রশ্ন কিছুটা সহজ হওয়ার কারণেও এই সংখ্যা বেড়েছে।" তিনি জানান, গতবার মাত্র ১ নম্বরের জন্য প্রায় ৩৭০০ শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। ২০০৪ সাল থেকে শিক্ষার্থীদের পাওয়া মোট নম্বরের সঙ্গে চতুর্থ বিষয়ের নম্বর যুক্ত হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর জিপিএ-৫ পেয়েছিল মাত্র ৭৬ জন। জিপিএ ৫-এ ২০০২ সালে পায় ৩২৭ জন, ২০০৩ সালে ১ হাজার ৩৮৯ জন, ২০০৪ সালে ৮ হাজার ৫৯৭ জন, ২০০৫ সালে ১৫ হাজার ৬৩১ জন ও ২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জন। ২০০৭ সালে তা দাঁড়ায় ২৫ হাজার ৭৩২ হয়েছে। এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৯১৭জন। গতবারের চেয়ে ১৬ হাজার ১৮৫ জন বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জিএনএ/১৪৫৬ ঘ.