২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর ফাঁকির মামলায় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আয়কর ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির সাবেক সাংসদ মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বুধবার মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গিয়াসউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির সাবেক সাংসদ মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে বুধবার মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গিয়াসউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক। এনবিআর এর উপ কর কমিশনার এ কে এম আতিকুল হক ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, মো. গিয়াসউদ্দিন ১৯৯৭-৯৮ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করা আয়কর রিটার্নে প্রায় ২৬ কোটি ৩৭ লাখ টাকার আয় গোপন করেছেন। এর মাধ্যমে তিনি প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার আয়কর ফাঁকি দেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম নারায়ণগঞ্জের সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের ও অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২০০২ ঘ.