২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরশেদ খান দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরিক খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাসরিক খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদন আগামি ৩০ জুন আদালতে দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশও দেন বিচারক। এর আগে মঙ্গলবার মোরশেদ খান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। কমিশনের সহকারী পরিচালক মো. তালেবুর রহমান গত বছরের ১০ ডিসেম্বর গুলশান থানায় মোরশেদ খান দম্পতির বিরুদ্ধে মামলাটি করেছিলেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগশাজসে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে প্রায় ৯১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/১৯৫০ ঘ.