২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে এসএমজিসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মহালছড়ি উপজেলার গোলক্কা পাড়ায় মাইনী রেঞ্জের প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে মঙ্গলবার ভোরে এসএমজিসহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি হয়েছে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

খাগড়াছড়ি, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহালছড়ি উপজেলার গোলক্কা পাড়ায় মাইনী রেঞ্জের প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে মঙ্গলবার ভোরে এসএমজিসহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি হয়েছে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে- একটি সাব মেশিন গান (এসএমজি), একটি দেশি পিস্তল, একটি গাদা বন্দুক, ২টি এসএমজির ম্যাগাজিন, ২টি এসএমজির রিসিভার কভার, একটি এসএমজির গ্যাস টিউব, একটি এসএমজির ফোর আর্ম, ২টি এসএমজির রিকয়েল