২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নয়টি হাত বোমা উদ্ধার

যশোর উপশহরের বি ব্লক থেকে সোমবার গভীর রাতে ৯টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

যশোর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর উপশহরের বি ব্লক থেকে সোমবার গভীর রাতে ৯টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সহকারী পুলিশ সুপার ফয়সলের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপশহরের বি ব্লক এলাকায় অভিযান চালায়। এ সময় তারা রুহুল আমিন নামের এক ব্যক্তির বাড়ির সামনে বরইতলা থেকে ৯টি তাজা বোমা উদ্ধার করেন। বোমাগুলো র‌্যাব হেফাজতে রয়েছে। এএসপি মিজান জানান, বোমাগুলি লাল টেপ দিয়ে মোড়ানো। এগুলো ঘরে তৈরি। কে বা কারা ওখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪০ ঘ.