২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপির আরও সরঞ্জাম উদ্ধার

নগরীর ডবলমুরিং এলাকার শেখ মুজিব রোডের একটি ভবন থেকে সোমবার বেশ কিছু অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং এলাকার শেখ মুজিব রোডের একটি ভবন থেকে সোমবার বেশ কিছু অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এর আগে রোববার বিকালে আগ্রাবাদ এলাকা থেকে র‌্যাব বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছিল। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে আছে- তিনটি কোয়ান্টাম, ৬৭টি টেলুলার সেট, একটি কম্পিউটার, একটি আইপিএস, ১৫টি চার্জার, ১৫টি এন্টেনা এবং তারসহ আরও কিছু সরঞ্জাম। তিনি জানান, সোমবার সকালে শেখ মুজিব রোডের স্ট্যানার্ড প্লাজা ভবনের ষষ্ঠ তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভিওআইপি ব্যবসায় জড়িতরা পালিয়ে গেছেন। তারা এ বাসা ভাড়া নিয়ে যারা অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করতেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমএসবি/২২০৮ ঘ.