২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে 'ক্রসফায়ারে' এক জন নিহত

রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলা এলাকায় রোববার রাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 06:55 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডির ঝিগাতলা এলাকায় রোববার রাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' এক জন নিহত হয়েছে। নিহত শহীদুজ্জামান বাবু (৩৫) পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী বলে র‌্যাব দাবি করেছে। সোমবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিগাতলা পোস্ট অফিসের পশ্চিমে বাবুর অবস্থানের খবর পেয়ে র‌্যাব-২ এর একটি দল রাত ২টার দিকে সেখানে অভিযান চালায়। ওই সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে র‌্যাব চ্যালেঞ্জ করলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০-১২ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে র‌্যাব ওই এলাকা ঘিরে রাখে। পরে পুলিশ এসে ওই এলাকা থেকে বাবুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বলে র‌্যাব জানিয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। বাবুর বিরুদ্ধে হাজারীবাগ ও অন্যান্য থানায় হত্যার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৪৪ ঘ.