২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিমালিকাধীন জমি দখলমুক্তের উদ্যোগ সরকার নিজ থেকে নেবে না

সরকার এখন থেকে কেবল অবৈধ দখলে যাওয়া সরকারি জমিই উদ্ধার করবে। বেসরকারি বা ব্যক্তিমালিকাধীন জমি দখলমুক্ত করতে নিজে থেকে উদ্যোগ নেবে না। ১৯৭০ সালের দ্যা গভার্নমেন্ট অ্যান্ড লোকাল অথারিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অভ পজেশন) অর্ডিনেন্স সংশোধনের সিদ্ধান্ত বাতিলের মাধ্যমে সরকার এ নিয়ম কার্যকর করার ব্যবস্থা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার এখন থেকে কেবল অবৈধ দখলে যাওয়া সরকারি জমিই উদ্ধার করবে। বেসরকারি বা ব্যক্তিমালিকাধীন জমি দখলমুক্ত করতে নিজে থেকে উদ্যোগ নেবে না। ১৯৭০ সালের দ্যা গভার্নমেন্ট অ্যান্ড লোকাল অথারিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অভ পজেশন) অর্ডিনেন্স সংশোধনের সিদ্ধান্ত বাতিলের মাধ্যমে সরকার এ নিয়ম কার্যকর করার ব্যবস্থা নিয়েছে। রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, উপদেষ্টা পরিষদ ১৯৭০ সালের দ্যা গভার্নমেন্ট অ্যান্ড লোকাল অথারিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস অর্ডিনেন্স সংশোধনের সিদ্ধান্ত বাতিল করেছে। তিনি জানান, সভায় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, গভার্নিং বডি বা অ্যাডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পালন সংক্রান্ত শিা মন্ত্রণালয়ের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়। তবে বিষয়টি আরও পরীা-নিরীা করে আবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 'বাংলাদেশ সরকার কর্তৃক কেপটাউন কনভেনশন ও সংশ্লিষ্ট এয়ারক্র্যাফ্ট প্রটোকল রেটিফিকেশন' সংক্রান্ত বকেত প্রস্তাবেও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফাহিম মুনয়েম বলেন, "চূড়ান্ত অনুমোদনের পর সরকার এই কনভেনশনে স্বার করবে। এতে করে উড়োজাহাজ কেনা, ভাড়া নেওয়াসহ বিভিন্ন বিষয়ে সুবিধা পাওয়া যাবে।" এ পর্যন্ত ২১টি দেশ এ কনভেনশনে স্বার করেছে বলে জানান তিনি। এদিকে ন্যায়পাল সংশোধনী অধ্যাদেশ-২০০৮ আরো পরীা নিরীার জন্য আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে উপদেষ্টা পরিষদ। ১৯৭২ সালে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান যুক্ত করা হয়। কিন্তু সে সময় ন্যায়পাল নিয়োগ বা ন্যায়পালের অফিস প্রতিষ্ঠার বিষয়ে কোনো আইন ছিল না। ১৯৮০ সালে এ সংক্রান্ত আইন করা হয়। প্রায় ২৭ বছর আগে আইন হলেও এখন পর্যন্ত ন্যায়পাল নিয়োগ হয়নি। আওয়ামী লীগ মতায় থাকাকালে ন্যায়পাল আইনটি যুগোপযোগী করার জন্য একটি খসড়া করে। কিন্তু খসড়া তৈরির মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ ছিল। আর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ২০০২ সালের ৬ জানুয়ারি গেজেট প্রকাশের মাধ্যমে ন্যায়পাল আইন বলবৎ করে। কিন্তু আইনটি অনেক পুরনো হওয়ায় ন্যায়পাল নিয়োগ না করে আইনটি সংশোধনের উদ্যোগ নেয় তারা। এ ল্েয একটি খসড়াও করা হয়। কিন্তু সেই খসড়া আর মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমইউএ/জেকে/এমএইচবি/২১৩৮ ঘ.