চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ এলাকার একটি বাণিজ্যিক ভবন থেকে রোববার বিকালে বেশ কিছু ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১২০টি টেলুলার সেট, সাতটি কোয়ান্টাম, দুটি ব্যাটারি এবং তিন বস্তা তার।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫ টার দিকে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার দার-ই-শাহী ভবনের চতুর্থ তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শামীম আহমেদ ও টিপু সুলতান নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই ভবনে দুটি ক ভাড়া নিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান বলে তিনি জানান।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা বলে র্যাব কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24