২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মা ও মেয়ের লাশ উদ্ধার

সদর থানার কাশিনাথপুর গ্রামে শুক্রবার রাতে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই বছর বয়সী ছেলে আবিরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

কুমিল্লা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর থানার কাশিনাথপুর গ্রামে শুক্রবার রাতে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই বছর বয়সী ছেলে আবিরকে। নিহতরা হলেন- কাশিনাথপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক আহম্মদের স্ত্রী সুফিয়া আহম্মদ (৪০) ও মেয়ে মুক্তি রুবাইদা আহম্মদ (১৯)। লাশ ময়নাতদন্তের জন্য ময়না কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোস্তাক আহম্মদ ঘটনার সময় বাড়ি ছিলেন না। তিনি কক্সবাজারের চকরিয়ায় রড ও সিমেন্টের ব্যবসা করেন। তার আরও এক মেয়ে রয়েছে। সদর থানার সহকারী উপ-পরিদর্শক দেবাশীষ রায় জানান, খবর পেয়ে পুলিশ রাত ১১ টার দিকে মোস্তাকের বাড়ি যান। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাইনিং টেবিলের নিচে থেকে সুফিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে। বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয় মুক্তিকে। বঙ্খাটের ড্রয়ার থেকে আবিরকে আহত অবস্থায় উদ্ধার করে। তিনি জানান, মুক্তির স্বামী হাসান ও তার বড় বোন উর্মি, উর্মির শাশুড়ি রহিমা বেগম (আবদুর রহিমের মা) ও বোন খুকি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা দেবাশীষ বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক বিরোধের কারণে মুক্তির স্বামী হাসানের দুলাভাই আবদুর রহিম এই দুজনকে হত্যা করেছেন।" এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সহকারী উপ-পরিদর্শক দেবাশীষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৩৯ ঘ.