২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারিখাতের সঙ্গে যৌথউদ্যোগে বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র গড়বে সরকার

বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে সরকার ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম. তামিম। তিনি বলেছেন, "আমরা ইতোমধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে একটি কৌশলপত্র চূড়ান্ত করেছি।" সরকার এখন থেকে আর একক উদ্যোগে বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে না বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে সরকার ভবিষ্যতে যৌথ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম. তামিম। তিনি বলেছেন, "আমরা ইতোমধ্যে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে একটি কৌশলপত্র চূড়ান্ত করেছি।" সরকার এখন থেকে আর একক উদ্যোগে বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করবে না বলেও জানান তিনি। বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত 'নিড্স অব এনার্জি প্রোডিউসার্স অ্যান্ড গভর্নমেন্ট পার্সপেক্টিভ' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তামিম আরো বলেন, "দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে সরকার 'মার্চেন্ট পাওয়ার প্লান্টস'এর ওপর আরেকটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে। এর ফলে যে কেউ বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসতে পারবেন। এটি একটি মুক্ত বাজার উদ্যোগ। আমরা কোন নিয়ন্ত্রণ আরোপ করব না।" তামিম বলেন, "আমরা উৎপাদন ও মূল্যের ক্ষেত্রে ওপর কোন ধরনের নিয়ন্ত্রণ আরোপ করব না।" সেমিনারে অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ, শেভরনের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ উইলসন, কেয়ার্নের অজয় গান্দিয়ানী বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএইচবি/২৩১৪ ঘ.