২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ ১ জুলাই পর্যন্ত মুলতবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ১ জুলাই পর্যন্ত মুলতবি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ১ জুলাই পর্যন্ত মুলতবি করেছে আদালত। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম আদালত মুলতবি করেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে আদালত শুরু হলে শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট আবদুল মান্নান খান বলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) থেকে হাইকোর্ট বন্ধ হয়ে যাবে। এ মামলার নথি সেখানে থাকায় নিম্ন আদালতে বিচার কাজ পরিচালনা করা সম্ভব নয়। তাই এ মামলাটি ১ জুলাই পর্যন্ত মুলতবি করা হোক।" এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তার সঙ্গে একমত প্রকাশ করলে বিচারক আদালত মুলতবি করেন। বুধবার শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে হাজিরা দেন। অন্য আসামি সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন। এর আগে হাইকোর্ট গত ১১ জুন হাসিনার বিরুদ্ধে এ মামলার নথি তলব করলে আদালত গত বৃহস্পতিবার মামলার সাক্ষ্য গ্রহণ ১৮ জুন পর্যন্ত মুলতবি করে। গত ২ জুন মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে একটি আবেদন করেন। এতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি জামিনও চান হাসিনা। এরপর ১১ জুন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বিশেষ বার্তাবাহক মারফত অবিলম্বে ওই নথি পাঠানোর জন্য সংসদ ভবনের বিশেষ আদালতকে নির্দেশ দেয়। এ মামলায় এ পর্যন্ত মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ বরাদ্দ করার সময় প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলার অন্য আসামিরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়। গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/১১০০ ঘ.