ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ শওকত আহমদ মেম্বার অব দ্য অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সন্মানে ভূষিত হয়েছেন।
ব্রিটিশ লেবার পার্টির সদস্য শওকত আহমেদকে এ বছরের কুইন্স অনার্স তালিকায় সমাজকর্ম ও নাগরিক অঙ্গনে ভূমিকার জন্য এ সন্মান দেওয়া হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শওকত আহমেদের আদিবাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়। '৭৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ব্রিটেন চলে যান। শওকত আহমেদ বর্তমানে লীডস সিটি কাউন্সিলে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি এবিএল লিমিটেড নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ ব্র্যাডফোর্ড শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। ৮ বছর তিনি ব্র্যাডফোর্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮১১ঘ.
bdnews24