২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী বোমা: চট্টগ্রামে দুই জঙ্গির যাবজ্জীবন

চট্টগ্রাম আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম বুধবার এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, জাবেদ ইকবাল ওরফে মহম্মদ এবং জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমারু মিজান। রায়ের সময় মহম্মদ আদালতে হাজির ছিলেন; মিজান পলাতক। ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের জজশিপ কর্মচারী পরিষদের ক্যান্টিনের সামনে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজিব বড়