ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার রায় পিছিয়ে আগামী ২ জুলাই ধার্য করা হয়েছে।
বুধবার এ মামলার রায় দেওয়ার কথা ছিল।
গত ৮ জুন এ মামলার যুক্তিতর্ক শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার রায়ের দিন ধার্য করেন।
এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরশাদ ব্যক্তিগত অসুবিধার কারণে আদালতে হাজির হতে পারেননি বলে আমরা আদালতের কাছে রায়ের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেছি। তারই পরিপ্রেক্ষিতে আদালত রায়ের তারিখ দুই জুলাই ধার্য করেছেন"।
মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী এম সহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলার বিচার চলার সময় ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।"
মামলায় এজাহারে বলা হয়, ক্ষমতায় থাকাকালে এরশাদ ও তার স্ত্রী রওশান এরশাদের বিভিন্ন কর্মতৎপরতা দ্রুত ধারণ ও প্রচারের জন্য জাতীয় স
bdnews24