সিলেট, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সিলেটে সম্ভাব্য মেয়র ও কমিশনার প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হবে বুধবার।
জেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা শুরু হবে। কর্মশালা উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা।
মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি জানান, কর্মশালায় সম্ভাব্য ১৪ জন মেয়র প্রার্থী ও ১৩১ জন কমিশনার প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনে সম্ভাব্য ২৯ জন প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় যে ১৪ জন সম্ভাব্য মেয়র প্রার্থীকে আমন্ত্রণপত্র দিয়েছে তারা হলেন
bdnews24