২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড

অস্ত্র মামলায় একজনকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মজনুল আহসান এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় একজনকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মজনুল আহসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- মঞ্জুরুল সোহাগ ওরফে জুয়েল। গত বছর ৬ আগস্ট রাতে জুয়েলকে একটি কাটা রাইফেল ও দুই রাউন্ড গুলিসহ সন্দীপ উপজেলার মুসাপুর গ্রামের বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক জানান, জুয়েলের বিরুদ্ধে ওই বছর ৭ আগস্ট সন্দীপ থানায় অস্ত্র মামলা হয়। তদন্ত কর্মকর্তা ২৬ আগস্ট মামলার অভিযোগপত্র দেন। অভিযোগ গঠন কর হয় ১৮ অক্টোবর। তিনি জানান, মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর রায় দেওয়া হয়েছে। দণ্ডিত জুয়েল বর্তমানে কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৪৭ ঘ.