২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে বনদস্যু নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে সুন্দরবন এলাকার বনদস্যু তসলিম বাহিনীর প্রধান তসলিম তালুকদার ওরফে বিডিআর তসলিম (৫২)। ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 06:31 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

বাগেরহাট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে সুন্দরবন এলাকার বনদস্যু তসলিম বাহিনীর প্রধান তসলিম তালুকদার ওরফে বিডিআর তসলিম (৫২)। ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যা সাতটার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনির ঘোল এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি থ্রি নট থ্রি রাইফেল, সাতটি বিদেশি এক নলা বন্দুক, ও দুটি দেশি বন্দুক। তসলিম বিডিআরের একজন সাবেক সদস্য এবং মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের শহীদ তালুকদারের ছেলে। র‌্যাব-৬ এর কমাণ্ডিং অফিসার লে. কর্নেল মেফতাউল করিম জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় র‌্যাব জয়মনির ঘোল এলাকায় অভিযান চালালে তসলিম বাহিনীর সদস্যদের সঙ্গে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা পিছু হটলে র‌্যাব ঘটনাস্থল থেকে তসলিমের গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র উদ্ধার করে। অন্য বনদস্যুদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সেখানে র‌্যাবের অপারেশন অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, বাগেরহাটের শরণখোলা, মংলা ও মোরেলগঞ্জ থানাসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর বিভিন্ন থানায় তসলিমের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০২৫ ঘ.