রাঙামাটি, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অপারেশন উত্তরণ' এর নামে পার্বত্য চট্টগ্রামে এখনও সেনা কর্তৃত্ব চলছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু)।
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামে 'অপারেশন উত্তরণ' এর নামে সেনা কর্তৃত্ব বলবৎ রয়েছে। ফলে তিন পার্বত্য জেলা পরিষদ সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে পারছে না। পাশাপাশি দায়িত্ব পালন করতে পারছে না পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদও।"
সোমবার রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত 'পার্বত্য চট্টগ্রাম প্রাথমিক শিক্ষার উন্নয়ন পদ্ধতি' শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন কার্যকরের জন্য আহ্বান জানান তিনি।
সন্তু লারমা আরও বলেন, "পার্বত্য চুক্তির দশ বছর পর হয়ে গেছে। এর মধ্যে কয়েকটি সরকার বিগত হয়েছে। এসেছে নতুন সরকার। কিন্তু কোন সরকারই পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়নে আন্তরিকভাবে এগিয়ে আসেনি।"
চুক্তির পক্ষের কোন সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত এটা বাস্তবায়ন এবং আঞ্চলিক ও জেলা পরিষদ আইন কার্যকর হবে না বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় পর্যায়ে একটি গণমুখী, গণতান্ত্রিক ও অস
bdnews24