ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় যুগ পর আবার কার্যকর হচ্ছে উপজেলা পরিষদ। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে 'উপজেলা পরিষদ অধ্যাদেশ ২০০৮'। নির্বাচন কমিশনও আগামী ডিসেম্বরের আগে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণা দিয়েছে।
বিভিন্ন সরকারের আমলে স্থানীয় সরকারের এ নির্বাচন অনুষ্ঠানের জট না খুললেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পালে হাওয়া লাগে। গত ২৭ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে 'উপজেলা পরিষদ আইন-১৯৯৮'-এর সংশোধন প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। কয়েক দফা যাচাই-বাছাই শেষে রোববার হয়েছে সেটির চূড়ান্ত অনুমোদন।
উপজেলা নির্বাচন বিষয়ে কর্মপরিকল্পনা থাকলেও এতোদিন এ সংক্রান্ত অধ্যাদেশ হাতে না পাওয়ায় বৈঠকে বসেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে অধ্যাদেশ জারির পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আর কোনো বাধা থাকবে না।
স
bdnews24