২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুমোদন

রংপুরে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রোববার 'রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮' অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রোববার 'রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮' অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে রোববার বিকেলে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "অধ্যাদেশ অনুযায়ী রংপুর বিশ্ববিদ্যারয়ে প্রতিবন্ধীদের পড়াশোনার বিশেষ সুযোগ থাকবে। প্রধানমন্ত্রী হবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।" এর আগে গত ২ মার্চ উপদেষ্টা পরিষদের সভায় 'রংপুর পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ' নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফাহিম মুনয়েম তখন জানিয়েছিলেন, কারমাইকেল কলেজের পাশে ৭৫ একর জমিতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে। গত বছরের ১২ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের রংপুর সফরের সময় সুশীল সমাজের প্রতিনিধিরা তার কাছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ করেন। এরপর গত ২ ফেব্র"য়ারি আবার রংপুর সফরে গিয়ে প্রধান উপদেষ্টা সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/এসএসডি/২০৪৩ ঘ.