২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনস্বার্থবিরোধীর চুক্তির দায়ে নাইকো-র বিচার চেয়েছে তেল-গ্যাস রক্ষা কমিটি

জনস্বার্থবিরোধী চুক্তির অভিযোগে সাবেক দুই প্রধানমন্ত্রীর বিচার চললে সেই একই অভিযোগ নাইকো-রও বিচার হওয়া উচিত বলে মনে করে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বার্থবিরোধী চুক্তির অভিযোগে সাবেক দুই প্রধানমন্ত্রীর বিচার চললে সেই একই অভিযোগ নাইকো-রও বিচার হওয়া উচিত বলে মনে করে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। জনগণের অনুমোদন ও সম্মতির ভিত্তিতে মডেল উৎপাদন ও বণ্টন চুক্তি করার দাবি জানিয়ে কমিটির নেতারা বলেছেন, "জনস্বার্থবিরোধী কোনো চুক্তির ষড়যন্ত্র হলে জরুরি আইনভঙ্গ করেই জনগণ দেশের স্বার্থ রক্ষা করবে।" রোববার রাজধানীর মুক্তিভবনে সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বহুজাতিক কোম্পানিগুলোকে সতর্ক করে বলেন, "দেশের সংবিধান ও আইন লঙ্ঘন করে সরকারের সঙ্গে তারা কোনো চুক্তি করলে বিনা ক্ষতিপূরণে তা অবৈধ ঘোষণা করা হবে।" তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে বহুজাতিক কোম্পানির সঙ্গে কোনো চুক্তি না করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "জনগণের অনুমোদন ও সম্মতির ভিত্তিতেই মডেল উৎপাদন ও বণ্টন চুক্তি এবং ইজারাদানের প্রক্রিয়া চালাতে হবে। যারা জনগণের সম্পদ বেদখলের চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।" সংবাদ সম্মেলনে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী অভিযোগ করেন, "বর্তমান সরকার বঙ্গোপসাগরের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য ২৮টি ব্লক নির্ধারণ করে সেগুলো অতিদ্রুত বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার তোড়জোড় করছে।" সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান নাইকো-র বিচার দাবি করে বলেন, "যে অভিযোগে সাবেক দু' প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে সেই একই অভিযোগে নাইকোরও বিচার হওয়া উচিত।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, সাম্যবাদী দলের দিলীপ বড়