ঢাকা, জুন, ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা হলে সংবিধানকে লাইনচ্যুত করা হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আমীর উল ইসলাম।
রোববার আদালতে নিজের চেম্বারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার আমীর বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করা হলে তা হবে অসাংবিধানিক। এতে করে সংবিধানকে লাইনচ্যুত করা হবে।"
দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে জাতীয় সরকার করা উচিত হবে না মন্তব্য করে তিনি বলেন, "জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব নেই, বা যারা দু'একটি আসন পায় কেবল তারাই জাতীয় সরকারের কথা বলছে।
আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান বলেন, "বর্তমান সরকার শেখ হাসিনাকে মুক্তি দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি বর্তমান সরকার যখন ক্ষমতা নিয়েছিল, শেখ হাসিনাসহ দেশের মানুষ তাতে সমর্থন দিয়েছিল। শেখ হাসিনাকে মুক্তি দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করলে সরকার প্রশংসার দাবিদার হবে।"
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে ব্যারিস্টার আমীর বলেন, "তিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা ক্ষুণ
bdnews24