২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে দুপচাঁচিয়া পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

চাকরি দেওয়ার কথা বলে এক লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেনসহ দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

বগুড়া, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি দেওয়ার কথা বলে এক লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেনসহ দুই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেছেন দুপচাঁচিয়া পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক আব্দুল মজিদ। হাকিম আবু হেনা রেজাউল কামাল মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। মামলার অপর আসামি হলেন দুপচাাঁটিয়া পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। অভিযোগে বলা হয়, ২০০২ সালের ৫ ডিসেম্বর আসামিরা আব্দুল মজিদের ভাই সেকেন্দার আলীকে শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর দাখিল মাদ্রাসায় পিয়নের চাকরি দেওয়ার কথা বলে এক লাখ ৬৫ হাজার টাকা নেন। কিন্তু তার চাকরি হয়নি। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বেলাল সে সময় দুপচাঁচিয়া থানা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ছিলেন। ভাইয়ের চাকরি না হওয়ায় আব্দুল মজিদ টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্নভাবে টালবাহানা করে সময় ক্ষেপণ করেন। কয়েক দফা প্রতিশ্র"তি দেওয়া সত্ত্বেও আসামিরা টাকা ফেরত না দিয়ে গত ৬ জুন আব্দুল মজিদকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫২ ঘ.