চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ থাকায় এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ হ্রাস পাওয়ায় চট্টগ্রাম মহানগরীতে বিদ্যুৎ সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। শুক্রবার ছুটির দিনে চাহিদা কম থাকার পরও ৩৩০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী শিবু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই লোডশেডিং গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার প্রায় সারাদিন নগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ নিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।
শিবু চৌধুরী জানান, সন্ধ্যায় পিক আওয়ারে নগরীতে বিদ্যুতের স্বাভাবিক চাহিদা ৬০০ মেগাওয়াট। কিন্তু সা
bdnews24