২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিলেন লে. জেনারেল জহিরুল

লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম নতুন দায়িত্ব নেওয়ার জন্য বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে গত ২ জুন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট থেকে জহিরুল আলমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম নতুন দায়িত্ব নেওয়ার জন্য বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে গত ২ জুন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট থেকে জহিরুল আলমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "লে. জেনারেল জহিরুল আমার অফিসে এসে কিছু সময় কাটিয়েছেন। আজই তিনি মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন।" কবে নাগাদ তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পাচ্ছেন- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে। এগুলো সম্পন্ন করতে সময় লাগবে।" উপদেষ্টা বলেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। তবে তার সঙ্গে এখনো দেখা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচবি/২৩০২ ঘ.