কিশোরগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা তদন্তে বিলম্ব করাসহ কয়েকটি অভিযোগে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুই উপ-পরিদর্শক ও এক সহকারী উপ-পরিদর্শককে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- ওসি এবিএম জিয়াউল করিম, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্ত কাজে বিলম্ব, কর্তব্যে অবহেলা ও মিথ্যা মামলা গ্রহণের অভিযোগে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24