২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে একটি হত্যা মামলায় বুধবার ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

রাজবাড়ী, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে একটি হত্যা মামলায় বুধবার ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জেলা ও দায়রা জজ বেলায়েত হোসেন এ আদেশ দেন। রায়ে চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়। অভিযুক্তরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন, বাকী, মিজান, খায়ের, ফারুক শেখ, জাফর আলী, শাহীন, মকিম, মতিয়ার রহমান, আকিদুল ইসলাম ও মফিজ। এদের মধ্যে মফিজ পলাতক এবং অন্যরা কারাগারে আছেন। মামলার বিবরণে জানা গেছে, গ্রামের দুটি পক্ষের সামাজিক বিরোধের জের ধরে ২০০২ সালের ৬ মার্চ বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের কাছে শামসুর রহমানকে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে শফিকুল ইসলাম ঘটনার পরদিন বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলার বিচারে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রবিউল আলম ও আনোয়ারুল হক। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী ও উজীর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২০৩ ঘ.