২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রদর্শিত আয় বৈধের সুযোগ থাকছে চার মাস

নতুন বাজেটেও অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তবে এবার জরিমানার হার আগের চেয়ে বাড়ানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বাজেটেও অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তবে এবার জরিমানার হার আগের চেয়ে বাড়ানো হচ্ছে। অর্থ উপদেষ্টার প্রস্তাব অনুসারে আগামী ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২০০৮-০৯ অর্থবছরের নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত সাত শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করা যাবে। সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, "কোনো বছরে কোনো করদাতার বৈধ উপায়ে অর্জিত অপ্রদর্শিত আয় থাকলে এ আয়ের উপর ২০০৮-০৯ করবছরের প্রযোজ্য হারে আয়কর এবং প্রযোজ্য আয়করের সাত শতাংশ হারে জরিমানা পরিশোধ করার শর্তে আগামী ১ জুলাই থেকে ৩১ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে অপ্রদর্শিত আয় ঘোষণার সুযোগ প্রদান করে একটি এসআরও জারির প্রস্তাব করছি।" চলতি ২০০৭-০৮ অর্থ বছরের বাজেট ঘোষণার তিন দিন আগে (৪ জুন) নির্ধারিত করের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দফায় দু'মাসের জন্য এই সুযোগ দেওয়া হয়। ৩১ জুলাই এ সুবিধার মেয়াদ আরো দু'মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এবার বাজেট বক্তৃতাতেই এ সংক্রান্ত ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর জুনে সুযোগ দেওয়ার পর মোট ৪২ হাজার ৪৪৯ জন ৫ হাজার ২১৩ কোটি টাকা বৈধ করেছিলেন। আর এ থেকে সরকার ৮০২ কোটি টাকা কর পেয়েছিল। ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই স