ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোট ৬৯ হাজার ৩৮২ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা শুরু করেন।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতায় করখাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৪ হাজার ৫০০ কোটি টাকা। আর রাজস্ব বোর্ড বহির্ভূত করের লক্ষ্যমাত্রা ২ হাজার ২৮৯ কোটি টাকা। কর ছাড়া অন্যান্য উৎস থেকে আসবে ১২ হাজার ৫৯৩ কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে আসবে ৬ হাজার ৩৪৬ কোটি টাকা।
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি গড়ে ৯ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএনডি/এমএইচবি/১৫৫৪ ঘ.
bdnews24