২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের ইএনজি দুর্নীতি মামলায় রায় ১৮ জুন

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার রায় হবে আগামী ১৮ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার রায় হবে আগামী ১৮ জুন। রোববার এ মামলার যুক্তিতর্ক শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার রায়ের দিন ধার্য করেন। এরশাদ এদিন আদালতে উপস্থিত ছিলেন। মামলায় এজাহারে বলা হয়, ক্ষমতায় থাকাকালে এরশাদ ও তার স্ত্রী রওশান এরশাদের বিভিন্ন কর্মতৎপরতা দ্রুত ধারণ ও প্রচারের জন্য জাতীয় স